Uncategorized

টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার দলে নেই স্টিভ স্মিথ, চোটের জন্য বাদ পড়লেন প্যাট কামিন্স

মেলবোর্ন, ৩১ জানুয়ারি: টি২০ বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেল অজি দল। চোটের কারণে দল থেকে বাদ পড়লেন অস্ট্রেলিয়ার অন্যতম পেসার প্যাট কামিন্স। অদ্ভূতভাবেই দলে জায়গা পাননি স্টিভ স্মিথও। ফলে আসন্ন টি২০ বিশ্বকাপে মিচেল মার্শের নেতৃত্বেই খেলবে অজিরা।আজ, শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তাতে দেখা যায় দলে রয়েছেন- মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা। অজি নির্বাচক জানিয়েছেন, পিঠে চোটের কারণে আসন্ন টি২০ বিশ্বকাপে খেলানো যাচ্ছে না কামিন্সকে। তাঁর জায়গায় বাঁ হাতি পেসার বেন দলে জায়গা পেয়েছে। তবে বিগ ব্যাশ লিগে দুরন্ত ফর্মে থাকা স্মিথ ঠিক কী কারণে দলে জায়গা পেলেন না সে বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *