জাতীয়

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, ভোগান্তি ও অনিশ্চয়তায় যাত্রীরা

ই*রা*নে   ই*স*রা*য়ে/লি  হা%ম%লার জেরে এ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রবাসী যাত্রীরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয় বলে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন।


এদিকে রোববার ১১টার দিকে প্রবাসী যাত্রীদের দুর্ভোগ লাঘবে মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদে বেসরকারি সংস্থা ইউএস বাংলা, সৌদি এয়ারলাইন্স কয়েকটি ফ্লাইট চালু কয়েছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও এয়ার ইন্ডিগোসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট তাৎক্ষণিক বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেক যাত্রী।


বিমান বাংলাদেশ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে আপাতত দুটি ফ্লাইট চালু করা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে দেয়া হবে ক্ষতিপূরণ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *